কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ এ ১২:৫১ PM
কন্টেন্ট: পাতা
আমদানি ও রপ্তানি সহকারি নিয়ন্ত্রকের দপ্তর, কুমিল্লা ১৯৭৫ সালে তিনটি জেলার সমন্বয়ে (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) প্রতিষ্ঠত হয়। প্রতিষ্ঠা পরবর্তী সময় হতে এই দপ্তরের মাধ্যমে অত্র অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে IRC (Commercial ও Industrial), ERC এবং Indenting সনদ প্রদানের মাধ্যমে সেবা ও সহায়তা প্রদান করছে। এ অঞ্চলে বহু সংখ্যক শিল্প কল-কারখানা, ফার্মাসিউটিক্যাল ও বাংলাদেশ ক্ষুদ্র-কুটির শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিসিক) রয়েছে। এছাড়া দেশের আর্থ সামাজিক উন্নয়নের অন্যতম সেক্টর কুমিল্লা EPZ টি এই দপ্তরের অধীনে অবস্থিত। দেশের অন্যতম আখাউড়া ও বিবির বাজার স্থলবন্দর দুটি এই এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিবেশি ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যসহ অন্যান্য অঞ্চলের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক দৃঢ় হচ্ছে। এ কারণে IRC (Commercial ও Industrial), ERC এবং Indenting সনদ ও সেবা গ্রহীতার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সরকারের রাজস্ব বৃদ্ধির সাথে সাথে অত্র অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হচ্ছে।